মিশকাতুল মাসাবীহ — হাদিস #৩৯৬৮৩

হাদিস #৩৯৬৮৩
قال: فحدث رسول الله صلى الله عليه وسلم عن وجع يجده في جسده. فلما سمع ذلك رسول الله صلى الله عليه وسلم قال له: "يدك حيث تألم". احفظ ثم قل بسم الله ثلاث مرات وقل سبع مرات أعوذ بعزة الله وقدرته من شري ماجدو ووها زير (أي أعوذ بعزة الله وقدرته التي أشعر بها وأخافها). من أذيته).\n\nقال عثمان بن أبي العاص: ففعلت ذلك. ونتيجة لذلك، أزال الله الألم في جسدي. (مسلم)[1]
তিনি বলেন, একবার তিনি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে তাঁর শরীরে অনুভূত একটি ব্যথার কথা জানালেন। এ কথা শুনে আল্লাহর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকে বললেন, যে জায়গায় তুমি ব্যথা অনুভব করো সেখানে তোমার হাত রাখো। তারপর তিনবার ‘‘বিসমিল্লা-হ’’ (অর্থাৎ আল্লাহর নামে) আর সাতবার বলো, ‘‘আ‘ঊযু বি‘ইযযাতিল্ল-হি ওয়া কুদ্‌রাতিহী মিন্ শার্‌রি মা- আজিদু ওয়াউহা-যির’’ (অর্থাৎ আমি আল্লাহর সম্মান ও তাঁর ক্ষমতার আশ্রয় নিচ্ছি, যা আমি অনুভব করছি ও আশংকা করছি তাঁর ক্ষতি হতে)।\n\n‘উসমান ইবনু আবুল ‘আস বলেন, আমি তা করলাম। ফলে আমার শরীরে যে ব্যথা-বেদনা ছিল তা আল্লাহ দূর করে দিলেন। (মুসলিম)[১]
বর্ণনাকারী
Uthman Ibn Abul As
উৎস
মিশকাতুল মাসাবীহ # ১৫৩৪
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় : অধ্যায় ৫
পূর্ববর্তী হাদিস সকল হাদিস দেখুন পরবর্তী হাদিস
বিষয়: #Mother

সম্পর্কিত হাদিস

এই কিতাবের আরো হাদিস