মিশকাতুল মাসাবীহ — হাদিস #৪০১১৯
হাদিস #৪০১১৯
قال: خرج رسول الله صلى الله عليه وسلم ذات ليلة فوجد أبا بكر يصلي. وكان يقرأ القرآن بصوت منخفض. ثم مر بعمر. عمر (رضي الله عنه) قرأ القرآن بصوت عالٍ كما قال أبو قتادة، (في الصباح) عندما اجتمع أبو بكر وعمر في خدمة الرسول؛ قال: أبو بكر! لقد مررت بك الليلة. كنت تقرأ القرآن الكريم بصوت منخفض . فدعا أبو بكر يا رسول الله! كنت أقول له لمن كنت أصلي. ثم قال لعمر: يا عمر! (الليلة) كنت سأذهب إليك أيضًا. كنت تقرأ القرآن بصوت عالٍ في الصلاة. فدعا عمر يا رسول الله! أصلي بصوت عالٍ كنت أوقظ النائمين وأطرد الشيطان. فقال رسول الله (لأبي بكر بعد الاستماع إلى الرجلين): يا أبا بكر! أنت ترفع صوتك أعلى قليلا. (فقال لعمر) عمر! أنت تخفض صوتك أكثر من ذلك بقليل. (أبو داود، الترمذي) [1]
তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এক রাত্রে বাইরে এসে আবূ বাক্রকে সলাতরত অবস্থায় পেলেন। তিনি নীচু শব্দে কুরআন পাঠ করছিলেন। এরপর তিনি ‘উমারের নিকট দিয়ে যাচ্ছিলেন। ‘উমার (রাঃ) উচ্চ শব্দ করে কুরআন মাজীদ পাঠ করছিলেন। আবূ ক্বাতাদাহ্ বলেন, (সকালে) যখন আবূ বাক্র ও ‘উমার দু’জনে রসূলের খিদমাতে একত্র হলেন; তিনি বললেন, আবূ বাক্র! আজ রাত্রে আমি তোমার নিকট দিয়ে যাচ্ছিলাম। তুমি নীচুস্বরে কুরআন কারীম পড়ছিলে। আবূ বাক্র আবেদন করলেন, হে আল্লাহর রসূল! আমি যাঁর নিকট মুনাজাত করছিলাম, তাঁকেই জানাচ্ছিলাম। তারপর তিনি ‘উমারকে বললেন, হে ‘উমার! (আজ রাত্রে) আমি তোমার নিকট দিয়েও যাচ্ছিলাম। তুমি সলাতে উঁচু শব্দে কুরআন মাজীদ পাঠ করছিলে। ‘উমার আবেদন করলেন, হে আল্লাহর রসূল! আমি উঁচু শব্দে সলাত আদায় করে ঘুমে থাকা লোকগুলোকে সজাগ করছিলাম আর শায়ত্বনকে তাড়াচ্ছিলাম। রসূলুল্লাহ (দু’জনের কথা শুনে আবূ বাক্রকে) বললেন, আবূ বাক্র! তুমি তোমার শব্দকে আরো একটু উঁচু করবে। (‘উমারকে বললেন) ‘উমার! তুমি তোমার আওয়াজকে আরো একটু নীচু করবে। (আবূ দাঊদ, তিরমিযী) [১]
বর্ণনাকারী
আবু কাতাদা (রাঃ)
উৎস
মিশকাতুল মাসাবীহ # ১২০৫
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় : অধ্যায় ৪