মিশকাতুল মাসাবীহ — হাদিস #৩৯৭৫৬
হাদিস #৩৯৭৫৬
روي عن النبي صلى الله عليه وسلم . وقال إنه كلما استيقظ رجل أو امرأة مسلمة بعد فترة طويلة من الضيق وقرأ "إنا لله وإنا إليه را جيون" فإن الله يكافئه من جديد. أعط المكافأة التي حصل عليها في اليوم الأول للخطر. (أحمد، شعب الإيمان البيهقي) [1]
নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) হতে বর্ণনা করেন। তিনি বলেছেন যে, কোন মুসলিম নর-নারী কোন বিপদাপদে পড়ার যত দীর্ঘ সময় পর মনে জেগে ওঠে আর সে নতুনভাবে “ইন্না-লিল্লা-হি ওয়া ইন্না-ইলাইহি রা-জি‘উন’ পড়ে তাহলে আল্লাহ তাকে নতুনভাবে সে সওয়াবই দিবেন যে সাওয়াব সে বিপদে পতিত হওয়ার প্রথম দিনই পেয়েছে। (আহমাদ, বায়হাক্বী‘র শু‘আবুল ঈমান) [১]
বর্ণনাকারী
হুসায়ন ইবনু আলী
উৎস
মিশকাতুল মাসাবীহ # ১৭৬০
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় : অধ্যায় ৫