মিশকাতুল মাসাবীহ — হাদিস #৩৯৮০৪
হাদিস #৩৯৮০৪
قال: فلما قدم النبي صلى الله عليه وسلم المدينة ذهبت إليه. عندما رأيت "شهرة مبارك" أدركت أنه لا يمكن أن يكون وجه كاذب. وكان أول شيء قاله: «يا أيها الناس، تبادلوا السلام، وأطعموا الطعام، وصلوا أقاربكم، وتهجدوا بالليل والناس نيام، تدخلوا الجنة مطمئنين» (الترمذي، وابن ماجه، والدارمي) [1]
তিনি বলেন, নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) মাদীনায় আগমন করার পর আমি তাঁর কাছে গেলাম। তাঁর ‘চেহারা মুবারাক’ দেখেই আমি চিনতে পেরেছি এ কোন মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। সর্বপ্রথম তিনি যে কথা বলেছিলেন তা ছিল, “হে লোকেরা! তোমরা পরস্পর সালাম বিনিময় করো, ক্ষুধার্তকে খাবার দাও, আত্মীয়-স্বজনদের সাথে সদাচরণ করো, রাতের বেলা যখন লোকেরা ঘুমিয়ে থাকবে, তখন তাহাজ্জুদের সালাত আদায় কর, তাহলে প্রশান্তচিত্তে জান্নাতে প্রবেশ করবে। (তিরমিযী, ইবনু মাজাহ, দারিমী) [১]
বর্ণনাকারী
আব্দুল্লাহ বিন সালাম (রাঃ)
উৎস
মিশকাতুল মাসাবীহ # ১৯০৮
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় : অধ্যায় ৬