মিশকাতুল মাসাবীহ — হাদিস #৩৯৮২২
হাদিস #৩৯৮২২
قال: قال رسول الله صلى الله عليه وسلم: خادم مسلم أو رقيب تصدق على المودع بقلب كامل على أمر المالك الذي وكله صاحبه بالتصدق، من المحسنين. (البخاري، مسلم) [1]
তিনি বলেন, রসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যে মুসলিম খাদিম বা পাহারাদার, মালিক-এর নির্দেশ অনুসারে কোন পূর্ণ হৃষ্টচিত্তে আমানাতদারীর সাথে ঐ ব্যক্তিকে সদাক্বাহ্ দেয়, যাকে সদাক্বাহ্ দেবার জন্য মালিক বলে দিয়েছে, সে সদাক্বাকারীদের একজন। (বুখারী, মুসলিম) [১]
বর্ণনাকারী
আবু মূসা আশআরী (রাঃ)
উৎস
মিশকাতুল মাসাবীহ # ১৯৫০
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় : অধ্যায় ৬