মিশকাতুল মাসাবীহ — হাদিস #৩৯৯০০
হাদিস #৩৯৯০০
قال: قال رسول الله صلى الله عليه وسلم: لا يرد دعاء الثلاثة. (1) دعاء الصائم عند فطره، (2) دعاء الإمام العادل، (3) دعاء المظلوم أو المظلوم. الله دعاء المظلوم رفعه الله في السحاب وفتحت له أبواب السماء. فيقول الله تعالى: وعزتي لأساعدنك ولو إلى حين. (الترمذي)[1]
তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তিন লোকের দু‘আ ফিরিয়ে দেয়া হয় না। (১) সায়িমের (রোযাদারের) দু‘আ- যখন সে ইফতার করে, (২) ন্যায়পরায়ণ শাসকের দু‘আ এবং (৩) মাযলূমের বা অত্যাচারিতের দু‘আ। অত্যাচারিতের দু‘আকে আল্লাহ তা‘আলা মেঘমালার উপর উঠিয়ে নেন এবং তার জন্য আকাশের দরজা খুলে দেয়া হয়। আর আল্লাহ তা‘আলা বলেন, ‘‘আমার ইজ্জতের কসম! নিশ্চয়ই আমি তোমায় সাহায্য করব কিছু সময় দেরি হলেও। (তিরমিযী)[১]
বর্ণনাকারী
আবু হুরায়রা (রাঃ)
উৎস
মিশকাতুল মাসাবীহ # ২২৫০
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় : অধ্যায় ৯