বুলুঘ আল-মারাম — হাদিস #৩৭৮৮০
হাদিস #৩৭৮৮০
قال: قال رسول الله صلى الله عليه وسلم: لا يجوز قتل مسلم آمن بأنه لا إله إلا الله وأن محمداً رسول الله صلى الله عليه وسلم وأعلن ذلك، إلا إذا ارتكب إحدى ثلاث: الزنا، أو قتل النفس بغير حق، أو الخروج من الإسلام والخروج من الجماعة. [1261]
তিনি বলেনঃ রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, আল্লাহ ছাড়া অন্য কোন উপাস্য নেই এবং মুহাম্মদ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এ সত্যে বিশ্বাস স্থাপন করেছে ও এর প্রতি স্বীকৃতি ঘোষণা করেছে এমন কোন মুসলিমের জীবননাশ বৈধ নয়, তবে যদি সে তিনটি অপরাধের কোন একটি করে বসে (১) বিবাহিত হওয়ার পর যিনা (ব্যভিচার) করে (২) অন্যায়ভাবে কারো জীবননাশ করে, (৩) ইসলাম ধর্ম ত্যাগ করতঃ মুসলমানের জামা’আত হতে যে দূরে চলে যায়। [১২৬১]
বর্ণনাকারী
ইবনু মাসউদ (রাঃ)
উৎস
বুলুঘ আল-মারাম # ৯/১১৫৯
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় ৯: অধ্যায় ৯