মিশকাতুল মাসাবীহ — হাদিস #৩৯৯১৭

হাদিস #৩৯৯১৭
وكانت من نساء المهاجرين. قال: قال لنا رسول الله صلى الله عليه وسلم ذات يوم: «تقرؤون: سبحان الله، والتهليل، والتقديس بأصابعكم».
তিনি মুহাজির রমণীদের অন্তর্ভুক্ত ছিলেন। তিনি বলেন, একদিন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন, তোমরা তাসবীহ (সুবহা-নাল্ল-হ), তাহলীল (লা- ইলা-হা ইল্লাল্ল-হ), তাকদীস (সুবহা-নাল মালিকিল কুদ্দূস) নিজের আঙ্গুলে গুণে গুণে পড়বে। কারণ আঙ্গুলকে কথা বলার শক্তি দিয়ে কিয়ামাতের দিন জিজ্ঞেস করা হবে এবং আল্লাহর জিকির করা হতে গাফিল হয়ো না, যাতে তোমরা আল্লাহর রহমাতকে ভুলে না যাও। (তিরমিযী ও আবূ দাঊদ)[১]
বর্ণনাকারী
ইউশায়রা (রাঃ)
উৎস
মিশকাতুল মাসাবীহ # ২৩১৭
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় : অধ্যায় ১০
পূর্ববর্তী হাদিস সকল হাদিস দেখুন পরবর্তী হাদিস
বিষয়: #Mother #Quran

সম্পর্কিত হাদিস

এই কিতাবের আরো হাদিস