মিশকাতুল মাসাবীহ — হাদিস #৩৯৯২৮
হাদিস #৩৯৯২৮
قال: قال رسول الله صلى الله عليه وسلم: إن الله تعالى ليزيد عبداً من عباده الصالحين في الجنة. فيرى (العبد الصالح) هذا الوضع فيقول: يا رب! كيف زادت حالتي؟ فيقول الله تعالى : لأن أولادك يستغفرون لك. (أحمد) [1]
তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আল্লাহ তা‘আলা জান্নাতে তাঁর কোন নেক বান্দার মর্যাদা বাড়িয়ে দেবেন। এ অবস্থা দেখে সে (নেক বান্দা) বলবে, হে আমার রব! আমার এ মর্যাদা কিভাবে বৃদ্ধি হলো? তখন আল্লাহ তা‘আলা বলবেন, তোমার সন্তান-সন্ততি তোমার জন্য মাগফিরাত কামনা করার কারণে। (আহমাদ)[১]
বর্ণনাকারী
আবু হুরায়রা (রাঃ)
উৎস
মিশকাতুল মাসাবীহ # ২৩৫৫
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় : অধ্যায় ১০