মিশকাতুল মাসাবীহ — হাদিস #৩৯৭৪২

হাদিস #৩৯৭৪২
قال: دخلنا دار أبي سيف العامل مع رسول الله صلى الله عليه وسلم. وهو زوج قابلة إبراهيم بن رسول الله صلى الله عليه وسلم. فأخذ رسول الله (صلى الله عليه وسلم) إبراهيم بين ذراعيه فقبله واستنشقه. وفي أحد الأيام ذهبنا إلى منزل أبو سيف. في هذا الوقت كان نبيتاناي على فراش الموت. (لرؤية حاله) دخل الماء في عيني رسول الله (صلى الله عليه وسلم). فبدأ يقرأ فلما رأى هذا الموقف قال عبد الرحمن بن عوف يا رسول الله! أنت تبكي! فقال (عليه السلام): يا ابن عوف! إنها رحمة الله. ومع ذلك، بدأت عيناه تدمعان. وقال (عليه السلام): إن العين لتدمع، والقلب ليحزن. ولكن لا تزال أفواهنا تنطق بكلمات يرضي بها ربنا عنا. يا إبراهيم! نشعر بحزن عميق لرحيلك. (البخاري، مسلم) [1]
তিনি বলেন, আমরা রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর সাথে আবূ সায়ফ কর্মকারের ঘরে প্রবেশ করলাম। তিনি ছিলেন রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর পুত্র ইব্‌রাহীমের ধাত্রীর স্বামী। রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ইব্‌রাহীমকে কোলে তুলে নিলেন, চুমু খেলেন ও শুঁকলেন। এরপর আমরা আবার একদিন আবু সায়ফ-এর ঘরে গেলাম। এ সময় নাবীতনয় মৃত্যু শয্যায়। (তার এ অবস্থা দেখে) রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর দু’চোখ বেয়ে পানি গড়িয়ে পড়তে লাগল। এ অবস্থা দেখে ‘আবদুর রাহমান ইবনু ‘আওফ আরয করলেন, হে আল্লাহ্‌র রসূল! আপনি কাঁদছেন! তিনি (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেনঃ হে ইবনু ‘আওফ! এটা আল্লাহ্‌র রহ্‌মাত। তারপরও তাঁর দু’চোখ বেয়ে পানি পড়তে লাগল। তিনি (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেনঃ চোখ পানি বহাচ্ছে, হৃদয় শোকাহত। কিন্তু এরপরও আমাদের মুখ দিয়ে এমন শব্দ বেরুচ্ছে যার জন্য আমাদের পরওয়ারদিগার আমদের উপর সন্তুষ্ট। হে ইব্‌রাহীম! আমরা তোমার বিচ্ছেদে খুবই শোকাহত। (বুখারী, মুসলীম) [১]
বর্ণনাকারী
আনাস ইবনু মালিক (রাঃ)
উৎস
মিশকাতুল মাসাবীহ # ১৭২৩
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় : অধ্যায় ৫
পূর্ববর্তী হাদিস সকল হাদিস দেখুন পরবর্তী হাদিস
বিষয়: #Mercy #Mother #Marriage #Death

সম্পর্কিত হাদিস

এই কিতাবের আরো হাদিস