মিশকাতুল মাসাবীহ — হাদিস #৩৯৯৭২
হাদিস #৩৯৯৭২
عن أبيه عن جده أن رسول الله صلى الله عليه وسلم قال: إذا فزع أحدكم في منامه فليقل: إب ديهي ومين همزة تيش شايع تيني وأن يهورون. ازدواجية الشيطان وعسى أن يكونوا لي قد لا يظهرون في القريب.). وفي هذا لا يمكن لمعضلة الشيطان أن تضره. قال الراوي: وكان عبد الله بن عمرو يعلم هذا الدعاء لمن كبر من أولاده، وللصغار هذا الدعاء في الورق. كان يكتب ويعلقهم حول رقابهم. (أبو داود، الترمذي، الحديث شرح الترمذي)[1]
তাঁর পিতার মাধ্যমে তার দাদা হতে বর্ণনা করেন যে, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমাদের মধ্যে কেউ যখন ঘুমের মধ্যে ভয় পায় সে যেন বলে,\n\n‘‘আ‘ঊযু বিকালিমা-তিল্লা-হিত্ তা-ম্মা-তি মিন্ গাযাবিহী ওয়া ‘ইকাবিহী ওয়া শার্রি ‘ইবা-দিহী ওয়ামিন্ হামাযা-তিশ্ শায়া-ত্বীনি ওয়া আন্ ইয়াহ্যুরূন’’\n\n(অর্থাৎ- আমি আল্লাহর পূর্ণ বাক্যসমূহের মাধ্যমে আশ্রয় চাই, আল্লাহর ক্রোধ ও তার শাস্তি হতে, তাঁর বান্দাদের অপকারিতা হতে এবং শয়তানের দ্বিধা-দ্বন্দ্ব হতে। আর তারা যেন আমার কাছে উপস্থিত হতে না পারে।)। এতে শয়তানের দ্বিধা-দ্বন্দ্ব তার ক্ষতি করতে পারবে না। বর্ণনাকারী বলেনঃ ‘আবদুল্লাহ ইবনু ‘আমর তাঁর সন্তান-সন্ততিদের মধ্যে যারা বয়ঃপ্রাপ্ত হতেন তাদেরকে এই দু‘আ শিখিয়ে দিতেন, আর যারা অপ্রাপ্তবয়স্ক এ দু‘আ কাগজে লিখে তাদের গলায় লটকিয়ে দিতেন। (আবূ দাঊদ, তিরমিযী; হাদীসটি তিরমিযীর ভাষ্য)[১]
বর্ণনাকারী
আমর ইবনু শুআইব
উৎস
মিশকাতুল মাসাবীহ # ২৪৭৮
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় : অধ্যায় ১০
বিষয়:
#Mother