মিশকাতুল মাসাবীহ — হাদিস #৩৯৯৭১
হাদিস #৩৯৯৭১
قال: كان رسول الله صلى الله عليه وسلم يدعو بمثل هذا الدعاء: "اللهم إني أوزبيقة من أن ياتخبطانيش". Shayat-nu 'indal mawti wa'uzubika min an amutu fi sabilika mudbiran wa a'uzubika min an amuta ladiga-''\n\n(معنى - اللهم إني أعوذ بك من سقوط شيء [عليّ). اللهم! أسقط، وأغرق في الماء، وأحترق في النار، وأعوذ بك حتى من الشيخوخة. وأعوذ بك من الوقوع في إغراءات الشيطان في وقت وأعوذ بك من أن أموت وأنا معرض عن سبيلك، وأعوذ بك من لدغة الموت.). (أبو داود، النسائي، ورواية أخرى للنسائي فيها أكثر من "والحزن")[1]
তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দু‘আ করতেন,\n\n‘‘আল্ল-হুম্মা ইন্নী আ‘ঊযুবিকা মিনাল হাদমি ওয়া আ‘ঊযুবিকা মিনাত্ তারাদ্দী ওয়ামিনাল গরাকি ওয়াল হারক্বি ওয়াল হারামি ওয়া আ‘ঊযুবিকা মিন্ আন্ ইয়াতাখব্বাত্বানিশ্ শায়ত্ব-নু ‘ইন্দাল মাওতি ওয়া আ‘ঊযুবিকা মিন্ আন্ আমূতু ফী সাবীলিকা মুদবিরান ওয়া আ‘ঊযুবিকা মিন্ আন্ আমূতা লাদীগা-’’\n\n(অর্থাৎ- হে আল্লাহ! আমি তোমার কাছে আশ্রয় চাই [আমার ওপর] কিছু ধসে পড়া হতে। হে আল্লাহ! উপর হতে পড়া, পানিতে ডুবা, আগুনে পোড়া ও বার্ধক্য হতেও আমি তোমার কাছে আশ্রয় চাই। আরো আশ্রয় চাই তোমার কাছে মৃত্যুর সময় শয়তানের প্ররোচনায় নিমজ্জিত হওয়া হতে। আর তোমার পথ হতে পৃষ্ঠপ্রদর্শনরত [জিহাদের ময়দান হতে পিছ পা] অবস্থায় মৃত্যুবরণ করা হতেও আশ্রয় চাই। আরো আশ্রয় চাই দংশিত হয়ে মৃত্যুবরণ করা হতে।)। (আবূ দাঊদ, নাসায়ী; নাসায়ীর অপর এক বর্ণনায় আরো রয়েছে ‘‘এবং শোক’’ হতে)[১]
বর্ণনাকারী
আবূল ইয়াসার
উৎস
মিশকাতুল মাসাবীহ # ২৪৭৪
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় : অধ্যায় ১০