মিশকাতুল মাসাবীহ — হাদিস #৩৯৯৭৯

হাদিস #৩৯৯৭৯
وَعَنْ عَبْدِ اللهِ بْنِ يَزِيْدَ الْخَطْمِىِّ عَنْ رَسُولِ اللّٰهِ ﷺ أَنَّه كَانَ يَقُولُ فِىْ دُعَائِه: «اَللّٰهُمَّ ارْزُقْنِىْ حُبَّكَ وَحُبَّ مَنْ يَنْفَعُنِىْ حُبُّه عِنْدَكَ اَللّٰهُمَّ مَا رَزَقْتَنِىْ مِمَّا أُحِبُّ فَاجْعَلْهُ قُوَّةً لِىْ فِيمَا تُحِبُّ اَللّٰهُمَّ مَا زَوَيْتَ عَنِّىْ مِمَّا أُحِبُّ فَاجْعَلْهُ فَرَاغًا لِىْ فِيْمَا تُحِبُّ». رَوَاهُ التِّرْمِذِىُّ
রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেন। তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) দু‘আ করার সময় বলতেন, ‘‘আল্ল-হুম্মার্ যুকনী হুব্বাকা ওয়াহুব্বা মান্ ইয়ানফা‘উনী হুব্বুহূ ‘ইন্‌দাকা, আল্ল-হুম্মা মা- রযাকতানী মিম্মা- উহিব্বু ফাজ্‘আলহু ক্যুওয়াতান লী ফীমা- তুহিব্বু, আল্ল-হুম্মা মা যাওয়াইতা ‘আন্নী মিম্মা- উহিব্বু ফাজ্‘আলহু ফারা-গান লী ফীমা- তুহিব্বু’’\n\n(অর্থাৎ- হে আল্লাহ! তুমি আমাকে তোমার ভালোবাসা এবং যার ভালোবাসা তোমার কাছে আমার জন্য কল্যাণকর হবে মনে করো তার ভালোবাসা আমাকে দান করো। হে আল্লাহ! আমি ভালোবাসি এমন যা তুমি আমাকে দিয়েছো, একে তুমি আমার অনুকূল করে দাও যা তুমি তার জন্য ভালোবাসো। হে আল্লাহ! আমি যা ভালোবাসি তার যতখানি তুমি আমার কাছ হতে দূরে রেখেছো, তাকে তুমি যা আমার পক্ষে ভালোবাসো তা করার জন্য সুযোগ-সুবিধা দান করো।)। (তিরমিযী)[১]
বর্ণনাকারী
‘আবদুল্লাহ ইবনু ইয়াযীদ আল খত্বমী (রাঃ)
উৎস
মিশকাতুল মাসাবীহ # ২৪৯২
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় : অধ্যায় ১০
পূর্ববর্তী হাদিস সকল হাদিস দেখুন পরবর্তী হাদিস
বিষয়: #Charity #Mother

সম্পর্কিত হাদিস

এই কিতাবের আরো হাদিস