মিশকাতুল মাসাবীহ — হাদিস #৪০০৩৯
হাদিস #৪০০৩৯
وأهدى لرسول الله صلى الله عليه وسلم حماراً برياً في الأبواء أو ودان. لكنه (عليه السلام) رد الحمار. ووجهه مضطرب، وهو يرى (آثار الضيق)، فقال (صلى الله عليه وسلم): رددناه إليك لأننا كنا محرمين. (البخاري، مسلم)[1]
তিনি আব্ওয়া বা ওয়াদ্দান নামক স্থানে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে একটি বন্যগাধা (শিকার করে এনে) হাদিয়্যাহ্ (উপহার) দিলেন। কিন্তু তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) গাধাটি ফেরত দিলেন। এতে তার মুখমন্ডলে বিমর্ষভাব (মনোকষ্ট হওয়ার নিদর্শন) লক্ষ্য করে তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন, আমরা মুহরিম হওয়ার কারণে তা তোমাকে ফেরত দিলাম। (বুখারী, মুসলিম)[১]
বর্ণনাকারী
সাব ইবনু জাসামাহ্
উৎস
মিশকাতুল মাসাবীহ # ২৬৯৭
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় : অধ্যায় ১১