মিশকাতুল মাসাবীহ — হাদিস #৪০০৪৩

হাদিস #৪০০৪৩
قال: قال رسول الله صلى الله عليه وسلم: (في آخر الأيام) يبعث جيش عظيم لهدم الكعبة. ولكن عندما يصلون إلى سهل مستوٍ، سيتم سحقهم جميعًا على الأرض من البداية إلى النهاية. قالت عائشة (رضي الله عنها) فسألت يا رسول الله! كيف سيتم سحقهم من أول شخص إلى آخر شخص، وستكون بينهم أسواق وسيكون هناك أشخاص ليس لهم. فقال صلى الله عليه وسلم: إن أولها كلها لهدم من آخرها إلى آخرها. ولكنهم سيُبعثون (يوم القيامة) حسب نية كل واحد منهم. (البخاري، مسلم)[1]
তিনি বলেন, রসূলুল­াহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ (শেষ জামানায়) কাবা ঘর ধ্বংস করার জন্য এক বিশাল বাহিনী রওয়ানা হবে। কিন্তু যখন তারা এক সমতল ময়দানে এসে পৌঁছবে, তাদের প্রথম থেকে শেষ পর্যন্ত সকলকেই জমিনে ধসিয়ে দেয়া হবে। ‘আয়িশাহ্ (রাঃ) বলেন, আমি জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রসূল! কি করে তাদের প্রথম থেকে শেষ ব্যক্তিটি পর্যন্ত ধসিয়ে দেয়া হবে, তাদের মধ্যে বাজার থাকবে এবং এমন লোকও থাকবে যারা এদের দলভুক্ত নয়। তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন, নিশ্চয়ই তাদের প্রথম থেকে শেষ পর্যন্ত সকলকে ধসিয়ে দেয়া হবে। তবে তাদেরকে (ক্বিয়ামাতের দিন) প্রত্যেকের নিয়্যাত অনুসারেই উঠানো হবে। (বুখারী, মুসলিম)[১]
বর্ণনাকারী
আয়েশা (রাঃ)
উৎস
মিশকাতুল মাসাবীহ # ২৭২১
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় : অধ্যায় ১১
পূর্ববর্তী হাদিস সকল হাদিস দেখুন পরবর্তী হাদিস
বিষয়: #Charity #Mother

সম্পর্কিত হাদিস

এই কিতাবের আরো হাদিস