মিশকাতুল মাসাবীহ — হাদিস #৪০০৭৮
হাদিস #৪০০৭৮
لقد أذن بالصلاة في ليلة شتوية باردة في نهر بارد. لا مزيد من المعلومات, شكرا! صلوا في بيوتكم. ثم قال: كان رسول الله صلى الله عليه وسلم يأمر المؤذن فيؤذن في الليالي الباردة الممطرة. بعد أن أعطى كما لو كان يقول: "احذر!" صلوا في مواقفكم الخاصة. (البخاري، مسلم) [1]
তিনি এক শৈত্য প্রবাহে শীতের রাতে সলাতের আযান দিলেন। আযান দেয়ার পর তিনি বললেন, সাবধান! তোমরা নিজ নিজ আবাসে সলাত আদায় কর। এরপর বললেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ঠাণ্ডা শীত-বৃষ্টি মুখর রাতে মুয়ায্যিনকে আদেশ দিতেন সে আযান দেয়ার পর যেন বলে দেয়, ‘সাবধান! তোমরা নিজ নিজ অবস্থানে সলাত আদায় কর।’ (বুখারী, মুসলিম) [১]
বর্ণনাকারী
আব্দুল্লাহ ইবনু উমার (রাঃ)
উৎস
মিশকাতুল মাসাবীহ # ১০৫৬
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় : অধ্যায় ৪
বিষয়:
#Prayer