মিশকাতুল মাসাবীহ — হাদিস #৪০০৮৪
হাদিস #৪০০৮৪
وَعَنْ عَبْدِ اللهِ بْنِ أُمِّ مَكْتُوْمٍ قَالَ: يَا رَسُولَ اللّهِ إِنَّ الْمَدِينَةَ كَثِيرَةُ الْهَوَامِّ وَالسِّبَاعِ وَأَنَا ضَرِيْرُ الْبَصَرِ فَهَلْ تَجِدُ لِي مِنْ رُخْصَةٍ؟ قَالَ: هَلْ تَسْمَعُ حَيَّ عَلَى الصَّلَاةِ حَيَّ عَلَى الْفَلَاحِ؟ قَالَ: نَعَمْ. قَالَ: فَحَيَّهَلَا . وَلَمْ يُرَخِّصْ لَه. رَوَاهُ أَبُو دَاوُدَ وَالنَّسَائِيُّ
তিনি বলেন, হে আল্লাহর রসূল! মাদীনায় ক্ষতিসাধনকারী অনেক জানোয়ার ও হিংস্র জন্তু আছে। আর আমি একজন জন্মান্ধ লোক। এ সময় আপনি কি আমাকে (জামা‘আতে যাওয়া থেকে) অবকাশ দিতে পারেন? তিনি (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেন, তুমি কি “হাইয়্যা ‘আলাস সলা-হ্, হাইয়্যা ‘আলাল ফালা-হ” শব্দ শুনতে পাও? তিনি বললেন, হ্যাঁ (আমি শুনতে পাই)। রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ইরশাদ করলেন, তাহলে তোমাকে জামা‘আতে আসতে হবে। তাকে তিনি (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) জামা‘আত ত্যাগের অনুমতি দিলেন না। (আবূ দাঊদ, নাসায়ী) [১]
বর্ণনাকারী
আব্দুল্লাহ ইবন উম্ম মাকতুম (রাঃ)
উৎস
মিশকাতুল মাসাবীহ # ১০৭৯
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় : অধ্যায় ৪