মিশকাতুল মাসাবীহ — হাদিস #৪০১০৭
হাদিস #৪০১০৭
قال. قال رسول الله صلى الله عليه وسلم: "صلوا ركعتين قبل صلاة المغرب المكتوبة". - صلاة ركعتين النافلة قبل المغرب. فيقول في الثالثة: «من شاء» (قرأها). قال الراوي: قال ذلك في الثالثة مخافة أن لا يجعلوه سنة. (البخاري، مسلم) [1]
তিনি বলেন। রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, মাগরিবের ফার্য সলাতের পূর্বে তোমরা দু’ রাক্’আত নাফ্ল সলাত আদায় কর। মাগরিবের ফার্য সলাতের পূর্বে তোমরা দু’ রাক্’আত নাফ্ল সলাত আদায় কর। তৃতীয়বার তিনি বলেছেন, “যিনি ইচ্ছা করেন” (তিনি তা পড়বেন)। বর্ণনাকারী বলেন : তৃতীয়বার তিনি এ কথাটি এ আশংকায় বললেন যাতে মানুস একে সুন্নাত না করে ফেলে। (বুখারী, মুসলিম) [১]
বর্ণনাকারী
আব্দুল্লাহ ইবন মুগাফফাল (রাঃ)
উৎস
মিশকাতুল মাসাবীহ # ১১৬৬
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় : অধ্যায় ৪