মিশকাতুল মাসাবীহ — হাদিস #৪০১২৮

হাদিস #৪০১২৮
وَعَنْ رَبِيْعَةَ بْنِ كَعْبٍ الْأَسْلَمِيّ قَالَ: كُنْتُ أَبِيتُ عِنْدَ حُجْرَةِ النَّبِيِّ ﷺ فَكُنْتُ أَسْمَعُه إِذَا قَامَ مِنَ اللَّيْلِ يَقُوُلُ: «سُبْحَانَ رَبِّ الْعلَمِيْنَ» الْهَوِيِّ ثُمَّ يَقُولُ: «سُبْحَانَ اللّهِ وَبِحَمْدِه» الْهَوِيِّ. رَوَاهُ النَّسَائِيُّ وَلِلتِّرْمِذِيِّ نَحْوُهُ وَقَالَ: هذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيح
তিনি বলেন, আমি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কামরার নিকট রাত্র কাটিয়েছি। আমি তাঁর কণ্ঠস্বর শুনতে পেতাম। তিনি রাতে তাহাজ্জুদের সলাতের জন্যে সজাগ হলে বেশ লম্বা সময় পর্যন্ত ‘‘সুবহা-না রব্বিল ‘আ-লামীন’’ পাঠ করতেন। তারপর আবার লম্বা সময় ‘‘সুবহা-নাল্ল-হি ওয়াবি হামদিহী’’ পড়তেন। (নাসায়ী; তিরমিযী অনুরূপ বর্ণনা করে বলেছেন, হাসান সহীহ)[1
বর্ণনাকারী
রাবিয়াহ বিন কাব আল-আসলামী (রহঃ)
উৎস
মিশকাতুল মাসাবীহ # ১২১৯
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় : অধ্যায় ৪
পূর্ববর্তী হাদিস সকল হাদিস দেখুন পরবর্তী হাদিস

সম্পর্কিত হাদিস

এই কিতাবের আরো হাদিস