মিশকাতুল মাসাবীহ — হাদিস #৪০১২৭

হাদিস #৪০১২৭
وكان رسول الله صلى الله عليه وسلم إذا قام من الليل إلى الصلاة دعا بهذا الدعاء في البداية قائلا: الله أكبر: "سبحانك الهمة وأبي حمدك، واتبا رقاموقة وتعلى جدك، ولا إلاه جويروكا". أي: اللهم إني أقدسك، ونحمدك، وتبارك اسمك، وأعلى منزلتك، لا إله إلا أنت. ثم كان يقول: عزو بالله - سميع العليم، مناش شعيات - نير رازم، من حمزة، ونفخيه ونفسه. (الترمذي ، أبو داود ، النسائي ؛ وفي رواية الإمام أبي داود هذه الكلمة بعد "جيروكى" ، فكان يقول: "لا إله إلا الله" ثلاث مرات. والكلمات التي في آخر الحديث: "قرأ (صلى الله عليه وسلم)" أعزو بالله - سميئله - "عليم") ثم بدأ في قراءة القراءات.[1]
রাত্রে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলাতের জন্যে দাঁড়ালে প্রথমে আল্ল-হু আকবার বলে এ দু‘আ পড়তেন, ‘‘সুবহা-নাকা আল্ল-হুম্মা ওয়াবি হামদিকা, ওয়াতাবা- রকাসমুকা ওয়াতা‘আলা- জাদ্দুকা, ওয়ালা- ইলা-হা গয়রুকা’’। অর্থাৎ ‘‘হে আল্লাহ! তোমার পবিত্রতা ঘোষণা করছি। আমরা তোমার প্রশংসা করছি। তোমার নাম বারাকাতপূর্ণ। তোমার মর্যাদা অনেক উপরে। তুমি ব্যতীত কোন মা‘বূদ নেই।’’\n\nতারপর তিনি বলতেন, ‘‘আল্ল-হু আকবার কাবীরা-’’। এরপর বলতেন, ‘‘আ‘ঊযু বিল্লা-হিস্ সামী‘উল ‘আলীম, মিনাশ্ শায়ত্ব-নির রজীম, মিন হামযিহী, ওয়া নাফখিহী ওয়া নাফসিহ’’। (তিরমিযী, আবূ দাঊদ, নাসায়ী; ইমাম আবূ দাঊদের বর্ণনায় ‘‘গয়রুকা’’র পর এ কথাটুকু আছে, তারপর তিনি বলতেন, ‘লা- ইলা-হা ইল্লাল্ল-হ’ তিনবার। আর হাদীসের শেষের দিকের শব্দগুলো হলোঃ তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)‘‘আ‘ঊযু বিল্লা-হিস সামী‘ইল ‘আলীম’’ পড়ে) তারপর ক্বিরাআত (কিরআত) পড়া আরম্ভ করতেন।)[১]
বর্ণনাকারী
আবু সা'ঈদ আল খুদরি (রাঃ)
উৎস
মিশকাতুল মাসাবীহ # ১২১৮
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় : অধ্যায় ৪
পূর্ববর্তী হাদিস সকল হাদিস দেখুন পরবর্তী হাদিস
বিষয়: #Prayer #Mother #Quran

সম্পর্কিত হাদিস

এই কিতাবের আরো হাদিস