মিশকাতুল মাসাবীহ — হাদিস #৪০১৩৭
হাদিস #৪০১৩৭
قال: سألت عائشة رضي الله عنها كم كان رسول الله صلى الله عليه وسلم يوتر؟ قالت عائشة رضي الله عنها: "كان رسول الله صلى الله عليه وسلم يوتر بأربع وثلاث، وأحيانا بست وثلاث (أي تسع)، وأحيانا بثمان وثلاث (أي إحدى عشرة)، وأحيانا بعشر وثلاث (أي ثلاث عشرة)، وكان لا يصلي أقل من سبع، ولا يزيد على ثلاث عشرة" (أبو داود) [1] .
তিনি বলেন, আমি ‘আয়িশাহ (রাঃ) -কে প্রশ্ন করলাম, রসূলুল্লাহ (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কত রাক‘আত বিতরের সলাত আদায় করতেন। ‘আয়িশাহ (রাঃ) বললেন, রসূলুল্লাহ (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কখনো চার ও তিন (অর্থাৎ সাত), আবার কখনো ছয় ও তিন (অর্থাৎ নয়), কখনো আট ও তিন (অর্থাৎ এগার) আবার কখনো দশ ও তিন (অর্থাৎ তের) রাক‘আত বিতরের সলাত আদায় করতেন। তিনি সাত-এর কম ও তের-এর বেশী বিতরের সলাত আদায় করতেন না। (আবূ দাঊদ) [১]
বর্ণনাকারী
আব্দুল্লাহ ইবনে কায়েস (রাঃ)
উৎস
মিশকাতুল মাসাবীহ # ১২৬৫
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় : অধ্যায় ৪
বিষয়:
#Prayer