মিশকাতুল মাসাবীহ — হাদিস #৪০১৫৮
হাদিস #৪০১৫৮
قال: كان رسول الله صلى الله عليه وسلم إذا خرج سفراً (أي خارج المدينة) (مسافراً أو مقيماً) وأراد أن يصلي النافلة، كان يحول وجه البعير نحو القبلة، ويحرم بالتكبير نحو الراكب. وكان يصلي ووجهه متجها لذلك. (أبو داود) [1]
তিনি বলেন, রসুলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) যখন সফরে (অর্থাৎ শহরের বাইরে) যেতেন (মুসাফির অবস্থায় হোক অথবা মুক্বীম) নাফ্ল সলাত আদায় করতে চাইতেন, তখন উটের মুখ ক্বিবলার দিকে করে নিতেন এবং তাকবীরে তাহরীমাহ্ বলে যেদিকে সওয়ারীর মুখ করতেন সেদিকে মুখ করে তিনি সলাত আদায় করতেন।(আবূ দাউদ) [১]
বর্ণনাকারী
আনাস ইবনু মালিক (রাঃ)
উৎস
মিশকাতুল মাসাবীহ # ১৩৪৬
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় : অধ্যায় ৪