মিশকাতুল মাসাবীহ — হাদিস #৪০১৬৫
হাদিস #৪০১৬৫
عَنِ ابْنِ عُمَرَ وَأَبِىْ هُرَيْرَةَ أَنَّهُمَا قَالَا: سَمِعْنَا رَسُولَ اللّهِ ﷺ يَقُولُ عَلَى اعْوَادِ مِنْبَرِه: «لِيَنْتَهِيَنَّ أَقْوَامٌ عَنْ وَدْعِهِمُ الْجُمُعَاتِ أَوْ لَيَخْتِمَنَّ اللّهُ عَلى قُلُوبِهِمْ ثُمَّ لَيَكُونُنَّ مِنَ الْغَافِلِيْنَ» . رَوَاهُ مُسْلِمٌ
তাঁরা বলেন, আমরা রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে মিম্বারের সিঁড়িতে দাঁড়িয়ে বলতে শুনেছিঃ লোকেরা যেন জুমু‘আর সলাত (সালাত/নামায/নামাজ) ছেড়ে না দেয়। (যদি ছেড়ে দেয়) আল্লাহ তা‘আলা তাদের অন্তরসমূহে মুহর মেরে দেবেন। অতঃপর সে ব্যক্তি অমনোযোগীদের মধ্যে গণ্য হবে। (মুসলিম)[১]
বর্ণনাকারী
আবদুল্লাহ ইবনে উমর ও আবু হুরায়রা (রা.)
উৎস
মিশকাতুল মাসাবীহ # ১৩৭১
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় : অধ্যায় ৪