মুয়াত্তা মালিক — হাদিস #৩৪৫৮৬
হাদিস #৩৪৫৮৬
وَحَدَّثَنِي عَنْ مَالِكٍ، أَنَّهُ سَأَلَ ابْنَ شِهَابٍ عَنِ الْمَرْأَةِ الْحَامِلِ، تَرَى الدَّمَ قَالَ تَكُفُّ عَنِ الصَّلاَةِ، . قَالَ يَحْيَى قَالَ مَالِكٌ وَذَلِكَ الأَمْرُ عِنْدَنَا .
রেওয়ায়ত ১০১. মালিক (রহঃ) ইবনে শিহাব (রহঃ)-কে প্রশ্ন করিয়াছেনঃ যে গর্ভবতী স্ত্রীলোক রক্ত দেখিতে পায় সে কি করিবে? তিনি বলিলেনঃ সে নামায হইতে বিরত থাকিবে । ইয়াহইয়া (রহঃ) বলেনঃ মালিক (রহঃ) বলিয়াছেনঃ উক্ত হুকুম আমাদের গৃহীত সিদ্ধান্ত।
উৎস
মুয়াত্তা মালিক # ২/১৩১
গ্রেড
Maqtu Sahih
বিভাগ
অধ্যায় ২: পবিত্রতা