মুয়াত্তা মালিক — হাদিস #৩৫০৮৪
হাদিস #৩৫০৮৪
حَدَّثَنِي يَحْيَى، عَنْ مَالِكٍ، عَنْ نَافِعٍ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ، كَانَ يَبْعَثُ بِزَكَاةِ الْفِطْرِ إِلَى الَّذِي تُجْمَعُ عِنْدَهُ قَبْلَ الْفِطْرِ بِيَوْمَيْنِ أَوْ ثَلاَثَةٍ .
রেওয়ায়ত ৫৫. নাফি' (রহঃ) বর্ণনা করেন- আবদুল্লাহ ইবন উমর (রাঃ) ঈদের দুই-তিন দিন পূর্বে সাদকা-ই-ফিতর জমাকারী কর্মচারীর নিকট স্বীয় ফিতরা পাঠাইয়া দিতেন। মালিক (রহঃ) বলেনঃ আমি বিজ্ঞ আলিমগণকে দেখিয়াছি যে, তাহারা ঈদের দিন ঈদগাহে যাওয়ার পূর্বেই ফিতরা আদায় করিয়া দেওয়া মুস্তাহাব মনে করিতেন। মালিক (রহঃ) বলেনঃ ফিতরা ঈদের নামাযে যাওয়ার পূর্বে বা পরে উভয় সময়েই আদায় করা যায়।
উৎস
মুয়াত্তা মালিক # ১৭/৬২৯
গ্রেড
Mauquf Sahih
বিভাগ
অধ্যায় ১৭: যাকাত