মুয়াত্তা মালিক — হাদিস #৩৫৯০৭
হাদিস #৩৫৯০৭
حَدَّثَنِي مَالِكٌ، عَنْ سَعِيدِ بْنِ عَمْرِو بْنِ شُرَحْبِيلَ بْنِ سَعِيدِ بْنِ سَعْدِ بْنِ عُبَادَةَ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، أَنَّهُ قَالَ خَرَجَ سَعْدُ بْنُ عُبَادَةَ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي بَعْضِ مَغَازِيهِ فَحَضَرَتْ أُمَّهُ الْوَفَاةُ بِالْمَدِينَةِ فَقِيلَ لَهَا أَوْصِي . فَقَالَتْ فِيمَ أُوصِي إِنَّمَا الْمَالُ مَالُ سَعْدٍ . فَتُوُفِّيَتْ قَبْلَ أَنْ يَقْدَمَ سَعْدٌ فَلَمَّا قَدِمَ سَعْدُ بْنُ عُبَادَةَ ذُكِرَ ذَلِكَ لَهُ فَقَالَ سَعْدٌ
রেওয়ায়ত ৫২. সাঈদ ইবন আমর (রহঃ) হইতে বর্ণিত, সা’আদ ইবন উবাদা (রাঃ) কোন যুদ্ধের মধ্যে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাথে রওয়ানা হইলেন। এদিকে মদীনায় তাহার মাতার মৃত্যুর সময় উপস্থিত। মানুষ তাহার মাতাকে ওসীয়াত করিতে বলিলে উত্তর দিলেন যে, কি ওসীয়্যত করিব? সমস্ত সম্পত্তি তো সাআদেরই। অবশেষে সা’আদ (রাঃ) বাড়িতে ফিরার পূর্বে তিনি মারা যান। সা’আদ (রাঃ) বাড়িতে আসিলে এই ঘটনা বর্ণনা করা হইল। অতঃপর সা’আদ (রাঃ) বলিলেন, ইয়া রাসূলাল্লাহ্! আমি সদকা করিলে আমার মাতার কোন উপকার হইবে কি? রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, হ্যাঁ। অতঃপর সা’আদ (রাঃ) বললেন, এই এই বাগান আমার আম্মাজানের পক্ষ হইতে দান করিতেছি।
উৎস
মুয়াত্তা মালিক # ৩৬/১৪৫২
গ্রেড
Daif
বিভাগ
অধ্যায় ৩৬: বিচার