মুয়াত্তা মালিক — হাদিস #৩৬২৯৪

হাদিস #৩৬২৯৪
حَدَّثَنِي مَالِكٌ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏"‏ نَارُ بَنِي آدَمَ الَّتِي يُوقِدُونَ جُزْءٌ مِنْ سَبْعِينَ جُزْءًا مِنْ نَارِ جَهَنَّمَ ‏"‏ ‏.‏ فَقَالُوا يَا رَسُولَ اللَّهِ إِنْ كَانَتْ لَكَافِيَةً ‏.‏ قَالَ ‏"‏ إِنَّهَا فُضِّلَتْ عَلَيْهَا بِتِسْعَةٍ وَسِتِّينَ جُزْءًا ‏"‏ ‏.‏
রেওয়ায়ত ১. আবু হুরায়রা (রাঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, আদম সন্তান যে আগুন প্রজ্বলিত করে (ব্যবহার করে) উহা জাহান্নামের আগুনের সত্তর ভাগের এক ভাগের সমান। সাহাবীগণ আরয করিলেন, ইয়া রাসূলাল্লাহ! (জ্বালাইবার জন্য তো) দুনিয়ার এই আগুনই যথেষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, (জাহান্নামের) সেই আগুন (ক্ষমতার দিক দিয়া) দুনিয়ার এই আগুনের চাইতে আরও উনসত্তর গুণ অধিক ক্ষমতাসম্পন্ন।
উৎস
মুয়াত্তা মালিক # ৫৭/১৮৩৯
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় ৫৭: জাহান্নাম
পূর্ববর্তী হাদিস সকল হাদিস দেখুন পরবর্তী হাদিস
বিষয়: #Hellfire #Mother

এই কিতাবের আরো হাদিস