মিশকাতুল মাসাবীহ — হাদিস #৩৯৭১৬
হাদিস #৩৯৭১৬
قال: كنا نغسل ابنة رسول الله صلى الله عليه وسلم. في هذا الوقت جاء إلينا. قال: ثلاث مرات، خمس مرات، أو أكثر إذا لزم الأمر. اغسليه بالماء وأوراق البرقوق. والشريط الأخير هو "كفور". أو قال: أصب في الماء جزءًا من الكافور، وأخبرني بعد الاستحمام. فلما غسلناه أخبرنا رسول الله صلى الله عليه وسلم. فجاء فرفع يده وقال: اطبق التحبندها على جسده. وصف آخر هو غسله ثلاثًا أو خمسًا أو سبع مرات (بصب الماء). ويبدأ الحمام بمواضع الوضوء من اليمين. قالت (أم عطية): ضفرنا شعرها ثلاث مرات، صنعته وتركته. (البخاري، مسلم)" [1]
তিনি বলেন, আমরা রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর কন্যা (যায়নাবকে) গোসল করাচ্ছিলাম। এ সময় তিনি আমাদের কাছে এলেন। তিনি বললেন, তোমরা তিনবার, পাঁচবার, প্রয়োজন বোধ করলে এর চেয়ে বেশী বার; পানি ও বরই পাতা দিয়ে তাকে গোসল দাও। আর শেষ বার দিকে ‘কাফূর’। অথবা বলেছেন, কাফূরের কিছু অংশ পানিতে ঢেলে দিবে, গোসল করাবার পর আমাকে খবর দিবে। তাঁকে গোসল করাবার পর আমরা রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে খবর দিলাম। তিনি এসে তহবন্দ বাড়িয়ে দিলেন এবং বললেন, এ তহবন্দটি তাঁর শরীরের সাথে লাগিয়ে দাও। আর এক বর্ণনার ভাষা হলো, তাকে বেজোড় তিন অথবা পাঁচ অথবা সাতবার (পানি ঢেলে) গোসল দাও। আর গোসল ডানদিক থেকে উযুর জায়গাগুলো দিয়ে শুরু করবে। তিনি (উম্মু আত্বিয়্যাহ্ (রাঃ) বলেন, আমরা তার চুলকে তিনটি বেনী বানিয়ে পেছনের দিকে ছেড়ে দিলাম। (বুখারী, মুসলিম)\" [১]
বর্ণনাকারী
উম্ম 'আত্তিয়াহ (রাঃ)
উৎস
মিশকাতুল মাসাবীহ # ১৬৩৫
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় : অধ্যায় ৫
বিষয়:
#Mother