মিশকাতুল মাসাবীহ — হাদিস #৩৯৭২৪
হাদিস #৩৯৭২৪
ومات ابن لابن عباس بمكان يقال له قديد أو عسفان (بقرب مكة). فقال لي يا قريب! انظر كم من الناس تجمعوا في الجنازة. قال قريب: فخرجت فإذا ناس قد اجتمعوا على الجنازة. ثم أبلغته بهذا الخبر. قال فهل هم مثلك أربعين؟ أجبت نعم. فقال ابن عباس رضي الله عنهما: فأخرجوه إلى الصلاة. لأني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: ما من مسلم يصلي على جنازته أربعون رجلا لا يشركون بالله إلا شفعهم الله في ميتهم. (مسلم) [1]
ইবনু আব্বাস-এর এক ছেলে (মাক্কার নিকটবর্তী) ’কুদায়দ’ অথবা ’উসফান’ নামক স্থানে মারা গিয়েছিল। তিনি আমাকে বললেন, হে কুরায়ব! জানাযার জন্য কেমন লোক জমা হয়েছে দেখো। কুরায়ব বলেন, আমি বের হয়ে দেখলাম, জানাযার জন্য কিছু লোক একত্রিত হয়েছে। অতঃপর তাকে আমি এ খবর জানালাম। তিনি বললেন, তোমার হিসেবে তারা কি চল্লিশজন হবে? আমি জবাব দিলাম, হ্যাঁ। ইবনু আব্বাস (রাঃ) তখন বললেন, তাহলে সলাতের জন্য তাকে বের করে আনো। কারণ আমি রাসূলুল্লা্হ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে বলতে শুনেছি, কোন মুসলিম মারা গেলে আল্লাহর সাথে শরীক করেনি এমন চল্লিশজন যদি তার জানাযার সলাত আদায় করে তাহলে আল্লাহ তা’আলা এ মৃত ব্যক্তির জন্য তাদের সুপারিশ কবুল করেন। (মুসলিম) [১]
বর্ণনাকারী
ইবনু ’আব্বাস (রাঃ)-এর আযাদ করা গোলাম কুরায়ব আবদুল্লাহ ইবনু আব্বাস
উৎস
মিশকাতুল মাসাবীহ # ১৬৬১
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় : অধ্যায় ৫