মিশকাতুল মাসাবীহ — হাদিস #৩৯৮১৪
হাদিস #৩৯৮১৪
وكلاهما قال: قال رسول الله صلى الله عليه وسلم: أفضل الصدقة ما كانت على حالها. ويجب أن تبدأ الصدقة ممن تجب عليك نفقته. (البخاري، والإمام مسلم أ) (رواه حكيم بن حزام فقط) [1]
উভয়ে বলেন, রসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ উত্তম হলো ঐ সদাক্বাহ্ যা স্বচ্ছল অবস্থায় দেয়া হয়। আর সদাক্বাহ্/দান শুরু করতে হবে ঐ ব্যক্তি হতে যার ভরণ-পোষণের দায়িত্ব তোমার উপর বাধ্যতামূলক। (বুখারী; ইমাম মুসলিম এ হাদীসটিকে শুধু হাকীম ইবনু হিযাম থেকে বর্ণনা করেছেন) [১]
বর্ণনাকারী
আবূ হুরায়রাহ্ (রাঃ) ও হাকীম ইবনু হিযাম (রাঃ)
উৎস
মিশকাতুল মাসাবীহ # ১৯৩০
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় : অধ্যায় ৬