মিশকাতুল মাসাবীহ — হাদিস #৩৯৯৪১
হাদিস #৩৯৯৪১
وكان النبي صلى الله عليه وسلم يعلمه هكذا، إذا قمت من فراشك في الصباح قل:\n\n``سبحان الله وبحمده، ولا قويت إلا-باللهي،ماشا-هو كا-نا،ومالام يشعلم يكن،علم أنالها علاء- اعلم أن الله على كل شيء قدير. وكل شيء قد أحاط الله بعلمه). ومن قرأ هذا الدعاء بعد المغرب قرأه حتى الفجر.
নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকে শিখাতেন এভাবে, যখন তুমি ভোরে বিছানা হতে উঠবে তখন বলবে,\n\n‘‘সুবহা-নাল্ল-হি ওয়া বিহামদিহী, ওয়ালা- ক্যুওয়াতা ইল্লা- বিল্লা-হি, মা-শা-আল্ল-হু কা-না, ওয়ামা-লাম ইয়াশা’লাম ইয়াকুন, আ‘লামু আন্নাল্ল-হা ‘আলা- কুল্লি শাইয়িন কদীর, ওয়া আন্নাল্ল-হা কদ আহা-ত্বা বিকুল্লি শাইয়িন ‘ইলমা-’’\n\n(অর্থাৎ- আল্লাহ তা‘আলার প্রশংসার সাথে তাঁর পবিত্রতা ঘোষণা করছি, আল্লাহর শক্তি-সামর্থ্য ছাড়া কারো কোন শক্তি নেই। আল্লাহ যা চান তাই হয়, যা তিনি চান না তা হয় না। আমি জানি, আল্লাহ সমস্ত জিনিসের উপর ক্ষমতাবান। আর সব জিনিসই আল্লাহ তার জ্ঞানের মাধ্যমে ঘিরে রেখেছেন।)।\n\nযে ভোরে উঠে এ দু‘আ পড়বে সন্ধ্যা হওয়া পর্যন্ত সে (আল্লাহর) হিফাযাতে থাকবে। আর যে সন্ধ্যা হবার পর এ দু‘আ পড়বে সে সকাল হওয়া (ঘুম হতে ওঠা) পর্যন্ত হিফাযাতে থাকবে। (আবূ দাঊদ)[১]
বর্ণনাকারী
নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কোন কন্যা
উৎস
মিশকাতুল মাসাবীহ # ২৩৯৪
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় : অধ্যায় ১০