মিশকাতুল মাসাবীহ — হাদিস #৩৯৯৪২
হাদিস #৩৯৯৪২
وَعَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: قَالَ رَسُوْلُ اللّٰهِ ﷺ: مَنْ قَالَ حِينَ يُصْبِحُ: ﴿فَسُبْحَانَ اللهِ حِيْنَ تُمْسُوْنَ وَحِينَ تُصْبِحُوْنَ وَلَهُ الْحَمْدُ فِى السَّمٰوٰتِ وَالْأَرْضِ وَعَشِيًّا وَّحِيْنَ تُظْهِرُوْنَ\nإِلٰى قَوْلِه: وَكَذٰلِكَ تُخْرَجُوْنَ\nأَدْرَكَ مَا فَاتَه فِىْ يَوْمِه ذٰلِكَ وَمَنْ قَالَهُنَّ حِينَ يُمْسِىْ أَدْرَكَ مَا فَاتَه فِىْ ليلتِه. رَوَاهُ أَبُو دَاوُدَ
তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি ভোরে (ঘুম হতে) উঠে এ আয়াতটি পড়বে,\n\n‘‘ফাসুবহা-নাল্ল-হি হীনা তুম্সূনা ওহীনা তুসবিহূন, ওয়া লাহুল হাম্দু ফিস্সামা-ওয়া-তি ওয়াল আরযি, ওয়া ‘আশিয়্যাও ওহীনা তুযহিরূন..... ওয়াকাযা-লিকা তুখরাজূন’’\n\n(অর্থাৎ- অতএব আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা কর তোমরা সন্ধ্যায় ও সকালে এবং আসমান ও জমিনে প্রশংসা একমাত্র তারই জন্য, আর বিকালে ও দুপুরে উপনীত হও..... এভাবে বের হবে’’ পর্যন্ত’’- (সূরা আর্ রূম ৩০ : ১৭-১৯)। সে লাভ করবে ঐদিন যা তার ছুটে গেছে। আর যখন এ দু‘আ সন্ধ্যায় পড়বে তখন সে লাভ করবে যা তার ঐ রাতে ছুটে গেছে। (আবূ দাঊদ)[১]
বর্ণনাকারী
ইবনু আব্বাস (রাঃ)
উৎস
মিশকাতুল মাসাবীহ # ২৩৯৫
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় : অধ্যায় ১০