মিশকাতুল মাসাবীহ — হাদিস #৩৯৯৫০

হাদিস #৩৯৯৫০
قال قلت لأبي يا أبت! أسمعك تقول كل صباح: ``الهم فيني في بدني، الهم فيني في سمعي، الهم فيني في بصرى لا إله إلا أنت''\n\n(المعنى - اللهم سلمني، سلمني في السمع، اللهم سلمني في البصر، إنه لا إله إلا أنت.)\n\nيتلى هذا الدعاء ثلاث مرات في الصباح وثلاث مرات بعد الظهر. فقال أبوه يا بني! بهذه الجمل سمعت رسول الله صلى الله عليه وسلم يدعو. ولذلك أفضّل أن أتبع سنته. (أبو داود)[1]
তিনি বলেন, আমি আমার পিতাকে বললাম, হে আমার পিতা! আপনাকে প্রতিদিন ভোরে বলতে শুনি,\n\n‘‘আল্ল-হুম্মা ‘আ-ফিনী ফী বাদানী, আল্ল-হুম্মা ‘আ-ফিনী ফী সাম্‘ঈ, আল্ল-হুম্মা ‘আ-ফিনী ফী বাসারী লা- ইলা-হা ইল্লা- আন্‌তা’’\n\n(অর্থাৎ- হে আল্লাহ! আমাকে শারীরিকভাবে নিরাপত্তায় রাখো, আমাকে শ্রবণশক্তিতে নিরাপত্তায় রাখো। হে আল্লাহ! আমাকে দৃষ্টিশক্তিতে নিরাপদে রাখো। তুমি ছাড়া প্রকৃতপক্ষে কোন মা‘বূদ নেই।)\n\nএ দু‘আ ভোরে তিনবার ও বিকালে তিনবার বলেন। তখন তার পিতা বললেন, হে বৎস! আমি এ বাক্যগুলো দিয়ে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে দু‘আ করতে শুনেছি। অতএব আমি তাঁর সুন্নাত পালন করাকে পছন্দ করি। (আবূ দাঊদ)[১]
বর্ণনাকারী
আবদুর রহমন ইবনু আবূ বাকরা
উৎস
মিশকাতুল মাসাবীহ # ২৪১৪
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় : অধ্যায় ১০
পূর্ববর্তী হাদিস সকল হাদিস দেখুন পরবর্তী হাদিস
বিষয়: #Charity #Mother #Quran

সম্পর্কিত হাদিস

এই কিতাবের আরো হাদিস