মিশকাতুল মাসাবীহ — হাদিস #৩৯৯৬৫

হাদিস #৩৯৯৬৫
قال: جاء رجل ذات يوم فقال: يا رسول الله! أنا في ضائقة كبيرة، أنا مثقل بالديون. فقال صلى الله عليه وسلم: «ألا أخبرك بكلمة إذا قرأتها أذهب الله همك؟» كسلى وأوزوبيقة من بخلى، وأوزوبيقي، وأوزوبيقي من جلاباتيد دنيى وكهرير رضا ل''\n\n(معنى- اللهم إني أعوذ بك من الهم. وأعوذ بك من العجز والكسل والبخل والجبن ومن ثقل الدين وثقل الناس).\n\nوأخيراً فعلت ذلك، قال. والله أفرج عني همي وقضى ديني (أبو داود)[1] .
তিনি বলেন, একদিন জনৈক ব্যক্তি এসে বললো, হে আল্লাহর রসূল! আমি বড় দুশ্চিন্তায় আছি, আমার ঘাড়ে ঋণ চেপে আছে। (এ কথা শুনে) তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন, আমি কি তোমাকে এমন একটি কালাম (বাক্য) বলে দেবো না, যা পড়লে আল্লাহ তোমার চিন্তা দূর করবেন ও ঋণ পরিশোধ করবেন। সে বললো, হ্যাঁ, নিশ্চয়ই বলুন, হে আল্লাহর রসূল! তখন তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন, তুমি সকাল-সন্ধ্যায় পড়বে, ‘\n\n‘আল্ল-হুম্মা ইন্নী আ‘ঊযুবিকা মিনাল হাম্মি, ওয়াল হুযনি, ওয়া আ‘ঊযুবিকা মিনাল ‘আজযি, ওয়াল কাসালি ওয়া আ‘ঊযুবিকা মিনাল বুখলি, ওয়াল জুবনি, ওয়া আ‘ঊযুবিকা মিন্ গলাবাতিদ্ দায়নি ওয়া কহরির রিজা-ল’’\n\n(অর্থাৎ- হে আল্লাহ! আমি তোমার কাছে দুশ্চিন্তা হতে মুক্তি চাই। আশ্রয় চাই অপারগতা ও অলসতা এবং কৃপণতা ও কাপুরুষতা হতে এবং ঋণের বোঝা ও মানুষের কঠোরতা হতে।)।\n\nসে বললো, পরিশেষে আমি তা-ই করলাম। আর আল্লাহ আমার দুশ্চিন্তা মুক্ত করে দিলেন এবং ঋণও পরিশোধ করে দিলেন। (আবূ দাঊদ)[১]
বর্ণনাকারী
আবু সা'ঈদ আল খুদরি (রাঃ)
উৎস
মিশকাতুল মাসাবীহ # ২৪৪৯
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় : অধ্যায় ১০
পূর্ববর্তী হাদিস সকল হাদিস দেখুন পরবর্তী হাদিস
বিষয়: #Mother

সম্পর্কিত হাদিস

এই কিতাবের আরো হাদিস