মিশকাতুল মাসাবীহ — হাদিস #৩৯৯৮২
হাদিস #৩৯৯৮২
هل قمت بالدعاء أو تمنيت له ذلك؟ قال: نعم، كنت أقول: «اللهم عذابي في الآخرة أولني في الدنيا، فقال رسول الله صلى الله عليه وسلم: «سبحانها في الآخرة ارزقنا حسنة وقنا عذاب النار» قال الراوي [أنس رضي الله عنه]» فدعا الرجل هكذا فشفاه الله تعالى. (مسلم)[1]
তিনি বলেন, একদিন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রোগীকে দেখতে গেলেন, যে পাখির বাচ্চার মতো শুকিয়ে দুর্বল হয়ে গিয়েছিল। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি আল্লাহর কাছে কোন বিষয়ে দু‘আ করেছিলে অথবা তা তাঁর কাছে কামনা করেছিলে? উত্তরে সে বললো, হ্যাঁ, আমি বলতাম, ‘‘হে আল্লাহ! তুমি আমাকে আখিরাতে যে শাস্তি দিবে তা আগেই দুনিয়াতে দিয়ে দাও। তখন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুবহা-নাল্ল-হ! আখিরাতের শাস্তি তুমি দুনিয়াতে সহ্য করতে পারবে না এবং আখিরাতেও সহ্য করতে পারবে না। তুমি এভাবে বলনি কেন- ‘‘আল্ল-হুম্মা আ-তিনা- ফিদ্দুন্ইয়া- হাসানাতওঁ ওয়াফিল আ-খিরাতি হাসানাতাওঁ ওয়াকিনা- ‘আযা-বান্না-র’’ (অর্থাৎ- হে আল্লাহ! আমাদেরকে দুনিয়াতে ও আখিরাতে কল্যাণ দাও এবং আমাদেরকে জাহান্নামের ‘আযাব থেকে রক্ষা কর)। বর্ণনাকারী [আনাস (রাঃ)] বলেন, পরে ঐ ব্যক্তি এভাবে দু‘আ করলো এবং আল্লাহ তা‘আলা তাকে আরোগ্য দান করলেন। (মুসলিম)[১]
বর্ণনাকারী
আনাস ইবনু মালিক (রাঃ)
উৎস
মিশকাতুল মাসাবীহ # ২৫০৩
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় : অধ্যায় ১০