মিশকাতুল মাসাবীহ — হাদিস #৪০০২৭

হাদিস #৪০০২৭
قال: وكان النبي صلى الله عليه وسلم إذا سئل عن شيء استثنائي بمنى يوم النحر قال: لا إثم فيه. فإذا سأل الإنسان في مثل هذا الوقت قال (عليه السلام): لا إثم فيه. في هذا الوقت، سأل شخص آخر، لقد رجمتُ بعد المساء. فقال صلى الله عليه وسلم: (لا إثم فيه). (البخاري)[1]
তিনি বলেন, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানীর দিন মিনায় কোন ব্যতিক্রম ‘আমালের কথা জিজ্ঞেস করলে তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলতেন, এতে কোন গুনাহের কিছু হবে না। এমন সময় জনৈক ব্যক্তি জিজ্ঞেস করলে তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন, এতে কোন গুনাহের কিছু হবে না। এ সময় আরেক ব্যক্তি জিজ্ঞেস করলো, আমি সন্ধ্যার পর পাথর মেরেছি। উত্তরে তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন, এতে কোন গুনাহের কিছু হবে না। (বুখারী)[১]
বর্ণনাকারী
ইবনু আব্বাস (রাঃ)
উৎস
মিশকাতুল মাসাবীহ # ২৬৫৭
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় : অধ্যায় ১১
পূর্ববর্তী হাদিস সকল হাদিস দেখুন পরবর্তী হাদিস
বিষয়: #Mother

সম্পর্কিত হাদিস

এই কিতাবের আরো হাদিস