মিশকাতুল মাসাবীহ — হাদিস #৪০১৪৩
হাদিস #৪০১৪৩
قال: ذهبت ذات ليلة من رمضان مع عمر بن الخطاب إلى المسجد، فذهبت فإذا الناس في حيرة من أمرهم، هناك من يصلي وحده، وجماعة صغيرة خلف آخر يصلون بعد أن رأى هذا الوضع، فقال عمر: كان من الأفضل أن أجعل الجميع خلف إمام واحد، فأراد أن يفعل ذلك، وجمع الجميع على أبي بن كعب رضي الله عنه وجعله إمام الناس للناس. صلاة التراويح قال عبد الرحمن: فخرجت ذات يوم مع عمر إلى المسجد فرأيت الناس يصلون خلف إمامهم، فرأى عمر ذلك فقال: أفضل البدع، والصلاة في التراويح أفضل من الصلاة في نومك أداء صلاة التراويح في الجزء الأول (البخاري) [1] .
তিনি বলেন, একবার রমযান মাসের রাত্রে ‘উমর ইবনুল খাত্ত্বাব (রাঃ) -এর সঙ্গে আমি মাসজিদে গেলাম। সেখানে গিয়ে দেখলাম মানুষ অমীমাংসিত বিক্ষিপ্ত অবস্থায়। কেউ একা একা নিজের সলাত আদায় করছে। আর কারো পেছনে ছোট একদল সলাত আদায় করছে এ অবস্থা দেখে ‘উমার (রাঃ) বললেন, আমি যদি সকলকে একজন ইমামের পেছনে জমা করে দেই তাহলেই চমৎকার হবে। তাই তিনি এ কাজের ইচ্ছা পোষণ করে ফেললেন এবং সকলকে উবাই ইবনু কা‘ব (রাঃ) -এর পেছনে জমা করে তাকে তারাবীহ সলাতের জন্যে লোকের ইমাম বানিয়ে দিলেন। ‘আবদুর রহমান বলেন, এরপর আমি একদিন ‘উমারের সঙ্গে মাসজিদে গেলাম। সকল লোককে দেখলাম তারা তাদের ইমামের পেছনে (তারাবীহের) সলাত আদায় করছে। ‘উমার তা দেখে বললেন, “উত্তম বিদ‘আত”। আর তারাবীহের এ সময়ের সলাত তোমাদের ঘুমিয়ে থাকার সময়ের সলাতের চেয়ে ভাল। এ কথার দ্বারা ‘উমার বুঝাতে চেয়েছেন শেষ রাতকে। অর্থাৎ তারাবীহের রাতের প্রথমাংশের চেয়ে শেষাংশে আদায় করাই উত্তম। ঐ সময়ের লোকেরা তারাবীহের সলাত প্রথম ভাগে আদায় করে ফেলতেন। (বুখারী) [১]
বর্ণনাকারী
আবদ আল-রহমান বিন আবদ আল-কারী (রহঃ)
উৎস
মিশকাতুল মাসাবীহ # ১৩০২
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় : অধ্যায় ৪