মিশকাতুল মাসাবীহ — হাদিস #৪০১৭৬
হাদিস #৪০১৭৬
عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ قَالَ: كَانَ النَّبِيُّ ﷺ يَخْطُبُ قَائِمًا ثُمَّ يَجْلِسُ ثُمَّ يَقُومُ فَيَخْطُبُ قَائِمًا فَمَنْ نَبَّأَكَ أَنَّه كَانَ يَخْطُبُ جَالِسًا فَقَدْ كَذَبَ فَقَدَ وَاللهِ صَلَّيْتُ مَعَه أََكْثَرَ مِنْ أَلْفَيْ صَلَاةٍ. رَوَاهُ مُسْلِمٌ
তিনি বলেন, নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) দাঁড়িয়ে খুতবাহ্ দিতেন। এরপর তিনি বসতেন। আবার তিনি দাঁড়িয়ে দ্বিতীয় খুতবাহ্ দিতেন। যে ব্যক্তি তোমাকে বলবে, তিনি বসা অবস্থায় খুতবাহ্ দিয়েছেন, সে মিথ্যাবাদী। আল্লাহ্র শপথ করে বলছি! আমি তাঁর সাথে দু’হাজারেরও বেশী সলাত আদায় করেছি (তাঁকে বসে বসে খুতবাহ্ দিতে কোন দিন দেখিনি)। (মুসলিম) [১]
বর্ণনাকারী
জাবির বিন সামুরাহ (রাঃ)
উৎস
মিশকাতুল মাসাবীহ # ১৪১৬
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় : অধ্যায় ৪