মিশকাতুল মাসাবীহ — হাদিস #৪০১৭৫
হাদিস #৪০১৭৫
قال: كان النبي صلى الله عليه وسلم يخطب خطبتين. وكان يجلس على المنبر. حتى انتهى المؤذن من الأذان. ثم يقوم فيبدأ بالخطبة. ثم كان يجلس مرة أخرى. ولم يتكلم في هذا الوقت. ثم يقوم مرة أخرى فيلقي الخطبة (الثانية). (أبو داود) [1]
তিনি বলেন, নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) দু’টি খুতবাহ্ (ভাষণ) দিতেন। তিনি মিম্বারে উঠে বসতেন। যে পর্যন্ত মুয়ায্যিন আযান শেষ না করতেন। এরপর তিনি দাঁড়াতেন ও খুতবাহ্ শুরু করে দিতেন। তারপর আবার বসতেন। এ সময় তিনি কোন কথা বলতেন না। অতঃপর তিনি আবার দাঁড়াতেন ও (দ্বিতীয়) খুতবাহ্ দিতেন। (আবূ দাউদ) [১]
বর্ণনাকারী
আব্দুল্লাহ ইবনু উমার (রাঃ)
উৎস
মিশকাতুল মাসাবীহ # ১৪১৪
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় : অধ্যায় ৪
বিষয়:
#Prayer