মুয়াত্তা মালিক — হাদিস #৩৫৪৪৯

হাদিস #৩৫৪৪৯
الحديث 37. قال مالك رضي الله عنه: وقد بلغه عن أهل العلم أنهم كانوا يقولون: لا ينبغي تغسيل شهداء في سبيل الله ولا تشييع على أحد منهم. بل يجب أن يدفنوا في الثوب الذي استشهدوا فيه. فقال المالك (رضي الله عنه): هذا ترتيب الشهداء الذين ماتوا في أرض المعركة. وبعد إخراجهم أحياء من أرض المعركة وعودتهم إلى بيوتهم ويموتون بعد فترة أو بعض الوقت بمشيئة الله، يتم غسلهم وقراءة جنازتهم. عمر بن الخطاب (رضي الله عنه) وقد تم ذلك أيضًا في هذا الوقت.
রেওয়ায়ত ৩৭. মালিক (রহঃ) বলেনঃ আহলে ইলম হইতে তাঁহার নিকট রেওয়ায়ত পৌছিয়াছে যে, তাঁহারা বলিতেন, আল্লাহ্‌র রাহের শহীদগনকে গোসল করান বা তাঁহাদের কাহারও জানাযা পড়া ঠিক নহে। বরং যে কাপড়ে শহীদ হইয়াছেন সেই কাপড়েই তাঁহাদিগকে দাফন করা উচিত। মালিক (রহঃ) বলেন, ইহা যুদ্ধের ময়দানে নিহত শহীদগনের হুকুম। আর যুদ্ধের ময়দান হইতে জীবিত আনার পর বাড়ি আসিয়া আল্লাহ্‌র ইচ্ছায় কিছুক্ষন বা কিছু কাল পর যাহাদের মৃত্যু হয় তাঁহাদিগকে গোসল দেওয়া হইবে এবং তাঁহাদের জানাযাও পড়া হইবে। উমর ইবন খাত্তাব (রাঃ) এর বেলায়ও এরূপ করা হইয়াছিল।
উৎস
মুয়াত্তা মালিক # ২১/৯৯৪
গ্রেড
Mauquf Sahih
বিভাগ
অধ্যায় ২১: জিহাদ
পূর্ববর্তী হাদিস সকল হাদিস দেখুন পরবর্তী হাদিস
বিষয়: #Charity #Mother #Death #Knowledge

সম্পর্কিত হাদিস

এই কিতাবের আরো হাদিস