মুয়াত্তা মালিক — হাদিস #৩৬২১৩
হাদিস #৩৬২১৩
حَدَّثَنِي عَنْ مَالِكٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، أَنَّهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِنَّ الْيَهُودَ إِذَا سَلَّمَ عَلَيْكُمْ أَحَدُهُمْ فَإِنَّمَا يَقُولُ السَّامُ عَلَيْكُمْ . فَقُلْ عَلَيْكَ " .
রেওয়ায়ত ৩. আবদুল্লাহ ইবন উমর (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, ইহুদীদের কেহ তোমাদেরকে সালাম দিলে তাহারা বলে "আসসামু আলাইকুম" (অর্থাৎ তোমার মৃত্যু হউক)। এতদুত্তরে তোমরা কেবল “ওয়ালাইকুম" বলিবে (অর্থাৎ মৃত্যু তোমাদের হউক)। মালিক(রহঃ)-এর কাছে জিজ্ঞাসা করা হইল, যদি কেহ কোন ইহুদী অথবা খ্রিস্টানকে সালাম করে, তবে কি উহা গৃহীত হইবে? এতদুত্তরে তিনি বলিলেন, না।
উৎস
মুয়াত্তা মালিক # ৫৩/১৭৫৮
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় ৫৩: সালাম