মুয়াত্তা মালিক — হাদিস #৩৬২১৪

হাদিস #৩৬২১৪
حَدَّثَنِي عَنْ مَالِكٍ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، عَنْ أَبِي مُرَّةَ، مَوْلَى عَقِيلِ بْنِ أَبِي طَالِبٍ عَنْ أَبِي وَاقِدٍ اللَّيْثِيِّ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم بَيْنَمَا هُوَ جَالِسٌ فِي الْمَسْجِدِ وَالنَّاسُ مَعَهُ إِذْ أَقْبَلَ نَفَرٌ ثَلاَثَةٌ فَأَقْبَلَ اثْنَانِ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَذَهَبَ وَاحِدٌ فَلَمَّا وَقَفَا عَلَى مَجْلِسِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم سَلَّمَا فَأَمَّا أَحَدُهُمَا فَرَأَى فُرْجَةً فِي الْحَلْقَةِ فَجَلَسَ فِيهَا وَأَمَّا الآخَرُ فَجَلَسَ خَلْفَهُمْ وَأَمَّا الثَّالِثُ فَأَدْبَرَ ذَاهِبًا فَلَمَّا فَرَغَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ أَلاَ أُخْبِرُكُمْ عَنِ النَّفَرِ الثَّلاَثَةِ أَمَّا أَحَدُهُمْ فَأَوَى إِلَى اللَّهِ فَآوَاهُ اللَّهُ وَأَمَّا الآخَرُ فَاسْتَحْيَا فَاسْتَحْيَا اللَّهُ مِنْهُ وَأَمَّا الآخَرُ فَأَعْرَضَ فَأَعْرَضَ اللَّهُ عَنْهُ ‏"‏ ‏.‏
রেওয়ায়ত ৪. আবু ওয়াকিদ লাইসী (রাঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ছিলেন, আরও বহু লোক তাহার সঙ্গে ছিলেন। ইত্যবসরে তিন ব্যক্তিবিশিষ্ট একটি দল সেখানে আগমন করিল। ইহাদের মধ্যে দুইজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর দিকে অগ্রসর হইল এবং একজন চলিয়া গেল (প্রত্যাবর্তন করিল)। অতঃপর ঐ দুইজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লামের নিকট গিয়া সালাম করিল। তাহাদের একজন (সাহাবীগণের) হালকায় স্থান পাইয়া সেখানে বসিল এবং অপরজন তাহদের পিছনে বসিল। তৃতীয়জন তো আগেই চলিয়া গিয়াছিল। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা’লীম হইতে ফারিগ হইলেন এবং বলিলেন আমি তোমাদেরকে এই (আগন্তুক) তিনজনের অবস্থা বলিব কি? (অর্থাৎ নিশ্চয়ই বলিব)। উহাদের একজন আল্লাহর কাছে আগমন করিয়াছে। আল্লাহও তাহাকে স্থান দান করিয়াছেন আর একজন লজ্জা করিয়াছে (এবং মানুষকে কষ্ট দিয়া ভিতরে প্রবেশ করে নাই, বরং পিছনে রহিয়াছে) আল্লাহ তা’আলাও লজ্জা করিয়াছেন (এবং তাহার প্রতি রহমত নাযিল করিয়াছেন)। আর একজন ফিরিয়া গিয়াছে; অতঃপর আল্লাহ তা’আলাও তাহার দিক হইতে ফিরিয়া গিয়াছেন।
উৎস
মুয়াত্তা মালিক # ৫৩/১৭৫৯
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় ৫৩: সালাম
পূর্ববর্তী হাদিস সকল হাদিস দেখুন পরবর্তী হাদিস
বিষয়: #Charity #Mother

সম্পর্কিত হাদিস

এই কিতাবের আরো হাদিস