মিশকাতুল মাসাবীহ — হাদিস #৩৯৭৯৩
হাদিস #৩৯৭৯৩
وَعَنْ أَبِي الدَّرْدَاءِ قَالَ: قَالَ رَسُولُ اللّهِ ﷺ: «مَثَلُ الَّذِىْ يَتَصَدَّقُ عِنْدَ مَوْتِه أَوْ يُعْتِقُ كَالَّذِي يُهْدِىْ إِذَا شَبِعَ» . رَوَاهُ أَحْمَدُ وَالنَّسَائِيُّ وَالدَّارِمِيُّ وَالتِّرْمِذِيُّ وَصَحَّحَ
তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যে ব্যক্তি মৃত্যুর দুয়ারে এসে দান সদাক্বাহ্ অথবা গোলাম আযাদ করে তার দৃষ্টান্ত ঐ ব্যক্তির মতো, যে কাউকে পেট ভরা অবস্থায় (তুহফা, হাদিয়্যাহ্, খাবার) দান করে। (তিরমিযী, নাসায়ী, দারিমী; ইমাম তিরমিযী এ হাদীসটিকে সহীহ বলেছেন।) [১]
বর্ণনাকারী
আবু আল-দারদা' (রাঃ)
উৎস
মিশকাতুল মাসাবীহ # ১৮৭২
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় : অধ্যায় ৬