মিশকাতুল মাসাবীহ — হাদিস #৪০১৬০
হাদিস #৪০১৬০
فقال: قال رسول الله صلى الله عليه وسلم: وصلنا إلى آخر الدنيا. ولكننا سنكون الأولين في الكرامة يوم القيامة. علاوة على ذلك، فإن اليهود الناصريين أُعطيوا الكتاب قبلنا. ولنا الكتاب أعطيت في وقت لاحق. ثم فُرض عليهم هذا "الجمعة" و "الدين". فلما اختلفوا فيه هدانا الله في ذلك اليوم إلى الرشد. هؤلاء الناس هم أتباعنا. وقبل اليهود يوم الغد أي "السبت" وقبل الناصريون "برشوكا" أي "الأحد". (البخاري، مسلم)\nولكن في رواية لمسلم عن أبي هريرة رضي الله عنه قال (صلى الله عليه وسلم): نحن الذين يوم القيامة. (الأخير) سيكون الأول. أي أننا سنكون أول من يدخل الجنة. ثم الفرق (عن أبي هريرة رضي الله عنه) أنه يروي المتقدم من الجملة إلى آخرها. \n[1]
তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ আমরা দু’নিয়ার শেষের দিকে এসেছি। তবে ক্বিয়ামাতের দিন মর্যাদার দিক থেকে আমরা সবার আগে থাকব। তাছাড়া ইয়াহুদী নাসারাদেরকে আমাদেরকে আমাদের পূর্বে কিতাব দেয়া হয়েছে। আর আমাদের কিতাব দেয়া হয়েছে পরে। অতঃপর এ ‘জুমু’আর দিন’ তাদের উপর ফার্য করা হয়েছিল। কিন্তু তারা এ নিয়ে মতভেদ করলে আল্লাহ তা’আলা ঐ দিনটির ব্যপারে আমাদেরকে সঠিক পথ প্রদর্শন করলেন। এ লোকেরা আমাদের অনুসরণকারী। ইয়াহূদীরা আগামীকালকে অর্থাৎ ‘শনিবারকে’ গ্রহণ করেছে। আর নাসারারা গ্রহণ করেছে পরশুকে অর্থাৎ ‘রবিবারকে’। (বুখারী, মুসলিম)\nকিন্তু মুসলিমের এক রিওয়ায়াতে সেই আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিত রয়েছে, তিনি (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ ক্বিয়ামাতের দিন আমরাই (পরবর্তীরাই) প্রথম হব। অর্থাৎ যারা জান্নাতে গমন করবে তাদের মধ্যে আমরা প্রথম হব। অতঃপর (আবূ হুরায়রাহ্ (রাঃ)-এর) পার্থক্য এই যে, বাক্য হতে শেষ পর্যন্ত পূর্ববৎ বর্ণনা করেন। \n[১]
বর্ণনাকারী
আবু হুরায়রা (রাঃ)
উৎস
মিশকাতুল মাসাবীহ # ১৩৫৫
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় : অধ্যায় ৪