মিশকাতুল মাসাবীহ — হাদিস #৩৯৯৬১

হাদিস #৩৯৯৬১
قال: إذا جن الليل إذا خرج في سفر، كان رسول الله صلى الله عليه وسلم يقول: يا رب ورب الله، هو من شري، وشر مفتاحي، وشر ما يمنعني، وشر ما يأتي عليك، وعز الله من أسد وأسد وعباءة. عمري العقربي ومن شاري وساكنيل وبلدي وأمين ووليدين وما وليد''\n\n(معنى- يا أرض ربي وربك إني مشرك)(أبو داود)[1]
তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে বের হবার সময় রাত হয়ে গেলে বলতেন,\n\n‘‘ইয়া- আরযু রব্বী ওয়া রব্বুকিল্লা-হু আ‘ঊযুবিল্লা-হি মিন শাররিকি ওয়া শাররি মা- ফীকি ওয়া শাররি মা- খুলিকা ফীকি ওয়া শাররি মা- ইয়াদিব্বু ‘আলায়কি ওয়া আ‘ঊযুবিল্লা-হি মিন্ আসাদিন ওয়া আস্ওয়াদা ওয়া মিনাল হাইয়্যাতি ওয়াল ‘আকরাবি ওয়ামিন্ শাররি সা-কিনিল বালাদি ওয়ামিন্ ওয়া-লিদিন ওয়ামা- ওয়া-লিদ’’\n\n(অর্থাৎ- হে জমিন! আমার প্রতিপালক ও তোমার প্রতিপালক আল্লাহ। সুতরাং আমি তোমার অনিষ্ট হতে, তোমার মধ্যে যা আছে তার অনিষ্ট হতে, তোমার মধ্যে যা সৃষ্টি করা হয়েছে এর অনিষ্ট হতে এবং যা তোমার ওপর চলাফেরা করে তার অনিষ্ট হতে আল্লাহর কাছে আশ্রয় চাই। আমি আল্লাহর কাছে আরো আশ্রয় চাই সিংহ, বাঘ, কালো সাপ ও সাপ-বিচ্ছু হতে, শহরের অধিবাসী ও পিতা-পুত্র হতে।)। (আবূ দাঊদ)[১]
বর্ণনাকারী
আব্দুল্লাহ ইবনু উমার (রাঃ)
উৎস
মিশকাতুল মাসাবীহ # ২৪৪০
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় : অধ্যায় ১০
পূর্ববর্তী হাদিস সকল হাদিস দেখুন পরবর্তী হাদিস
বিষয়: #Prayer #Mother

সম্পর্কিত হাদিস

এই কিতাবের আরো হাদিস