মিশকাতুল মাসাবীহ — হাদিস #৪০১৭৪
হাদিস #৪০১৭৪
قال إني سمعت النبي صلى الله عليه وسلم على المنبر يقرأ هذه الآية: (وَنَادِيَ أَهْلُ النَّارِ فَقَالُوا يَا مَالِكُ! (قُلْ تَوَفَّتْنَا رَبُّكَ) (سورة الزخرف 43: 77). أي أنه كان يذكر أهوال الجحيم في خطبه. (البخاري، مسلم) [1]
তিনি বলেন, আমি নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে মিম্বারে উঠে কুরআনের এ আয়াত পাঠ করতে শুনেছি : “জাহান্নামীরা (জাহান্নামের দারোগাকে) ডেকে বলবে, হে মালিক! (তুমি বলো) তোমার রব যেন আমাদের মৃত্যু ঘটিয়ে দেন”- (সূরাহ্ আয্ যুখরুফ ৪৩ : ৭৭) অর্থাৎ তিনি খুত্বায় জাহান্নামের ভয়াবহতার কথা উল্লেখ করতেন। (বুখারী, মুসলিম) [১]
বর্ণনাকারী
ইয়া'লা বিন উমাইয়াহ (রাঃ)
উৎস
মিশকাতুল মাসাবীহ # ১৪০৯
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় : অধ্যায় ৪