মিশকাতুল মাসাবীহ — হাদিস #৩৯৭২৮
হাদিস #৩৯৭২৮
قال: كان رسول الله صلى الله عليه وسلم إذا صلى على الجنازة قال: «الهمج فيرلي حيينا، وميتينا، وشاهدينا، وجيبينا، وحجرينا، وكبيرينا، وجكارينا، وأونسانا، اللهما معن آه يعيش منا، فأهي على الإسلام، ومان». طواف فيته من فتى وفاه علال إيمان، كل هما لتحريمنا، أزرهو ولا تافطننا بعضا” (أي اللهم أنت الأحياء والأموات، اغفر للحاضرين والغائبين، والصغير والكبير، والرجال والنساء. اللهم من أحييته منا، أحييه على دين الإسلام، ومن قتلته فاقتله. إيمانهم اللهم أنت ميتنا فلا تحرمنا الأجر ثم لا تفضحنا). (أحمد وأبو داود والترمذي وابن ماجه). [1]
তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) যখন জানাযার সলাত আদায় করতেন, তখন বলতেন, \"আল্ল-হুম্মাগ ফির্লি হাইয়্যিনা-, ওয়া মাইয়্যিতিনা-, ওয়া শা-হিদিনা, ওয়া গ-য়িবিনা-, ওয়া সগীরিনা-, ওয়া কাবীরিনা- ওয়া যাকারিনা-, ওয়া উন্সা-না-, আল্ল-হুম্মা মান আহ্ ইয়াইতাহ মিন্না- ফা আহ্য়িহী 'আলাল ইসলা-ম, ওয়ামান তাওয়াফ্ ফায়তাহ্ মিন্না- ফাতা ওয়াফ্ফাহূ ’আলাল ঈ-মান, আল্ল-হুম্মা লা- তাহরিমনা- আজরাহু ওয়ালা- তাফতিন্না বা’দাহ্” (অর্থাৎ হে আল্লাহ! তুমি আমাদের জীবিত-মৃত, উপস্থিত-অনুপস্থিত, ছোট-বড়, নর-নারীগণকে ক্ষমা করো। হে আল্লাহ আমাদের মধ্যে যাদেরকে তুমি জীবিত রাখবে তাদেরকে তুমি ইসলাম ধর্মের উপর জীবিত রাখ। আর যাদের মৃত্যুদান করবে তাদের ঈমানের উপর মৃত্যুদান করো। হে আল্লাহ তুমি আমাদেরকে মৃত ব্যক্তির সাওয়াব হতে বঞ্চিত করো না এবং এরপর আমাদেরকে বিপদাপন্ন করো না )। (আহমাদ, আবূ দাঊদ, তিরমিযী ও ইবনু মাজাহ্)। [১]
বর্ণনাকারী
আবু হুরায়রা (রাঃ)
উৎস
মিশকাতুল মাসাবীহ # ১৬৭৬
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় : অধ্যায় ৫