বুলুঘ আল-মারাম — হাদিস #৩৭৮৭৬

হাদিস #৩৭৮৭৬
قالت: بعد وفاة زوجي أبي سلمة، كنت أضع المسكر في عيني. فقال رسول الله ﷺ: إنه يزين الوجه، فلا تضعيه إلا في الليل، وانزعيه في النهار، ولا تعطري ولا تحنّي، فإن ذلك خدعة. قالت أم سلمة: قلت: فبماذا أمشط شعري؟ قال: بأوراق الكولا، وإسنادها حسن. [1211]
তিনি বলেছেন, আমার স্বামী আবূ সালামাহর ইনতিকাল হবার পর আমি আমার চোখে ‘মুসব্বর’ লাগিয়ে ছিলাম। অতঃপর রসূলুল্লাহ (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, এতে তো চেহারাকে লাবণ্য দান করে, ফলে তুমি এটা রাত্র ব্যতীত লাগাবে না, আর দিনের বেলায় তাকে অপসারিত করবে, আর সুগন্ধি দ্বারা কেশ বিন্যাস করবে না এবং মেহেদী লাগাবে না। কেননা এটা হচ্ছে খিযাব।\nউম্মু সালামাহ বলেন, আমি বললাম, তবে আমি কোন্‌ বস্তু দিয়ে চিরুনী করব? তিনি বললেন, কুলের পাতা দিয়ে। - এর সানাদ হাসান। [১২১১]
বর্ণনাকারী
উম্মু সালামা (রাঃ)
উৎস
বুলুঘ আল-মারাম # ৮/১১০৮
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় ৮: অধ্যায় ৮
পূর্ববর্তী হাদিস সকল হাদিস দেখুন পরবর্তী হাদিস
বিষয়: #Charity #Mother #Marriage #Death

সম্পর্কিত হাদিস

এই কিতাবের আরো হাদিস