বুলুঘ আল-মারাম — হাদিস #৩৭৯৩৮

হাদিস #৩৭৯৩৮
قال: كان رسول الله صلى الله عليه وسلم يدعو في المساء والصباح بهذا الدعاء: «اللهم أسألك تيسير الدنيا والآخرة، وأمانهما ...
তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) সন্ধ্যায় ও সকালে উপনীত হয়ে নিম্নোক্ত দোয়া পড়তেনঃ \"আল্লা-হুম্মা ইনী আস্আলুকাল আফওয়া অল আ-ফিয়াত ফী দ্বনী অ দুনয়্যা-য়্যা অ আহলী অ মা-লী, আল্লা-হুম্মাসতুর আওরা-তী অ আ-মিন রাওআ-তী, অহফাযনী মিম বাইনি ইয়াদাইয়্যা অমিন খালফী অঅাই ইয়ামীনী অআন শিমা-লী অমিন ফাউকী, অআউযু বিআযমাতিকা আন উগতা-লা মিন তাহতী। \"হে আল্লাহ! আমি তোমার নিকট দুনিয়া ও আখেরাতের স্বস্তি ও নিরাপত্তা প্রার্থনা করছি। হে আল্লাহ! আমি তোমার নিকট আমার দীন, আমার দুনিয়া, আমার পরিবার ও আমার সম্পদের স্বস্তি ও নিরাপত্তা প্রার্থনা করছি। হে আল্লাহ! আমার লজ্জাস্থানকে গোপন রাখো, আমার ভয়কে শান্তিতে পরিণত করো এবং আমার ডান দিক থেকে, আমার বাম দিক থেকে ও আমার উপরের দিক থেকে আমাকে হেফাজত করো। আমি তোমার নিকট আমার নিচের দিক দিয়ে আমাকে ধ্বসিয়ে দেয়া থেকে আশ্ৰয় প্রার্থনা করি। [১৬৬৫]
বর্ণনাকারী
আব্দুল্লাহ ইবনু উমার (রাঃ)
উৎস
বুলুঘ আল-মারাম # ১৬/১৫৫৮
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় ১৬: অধ্যায় ১৬
পূর্ববর্তী হাদিস সকল হাদিস দেখুন পরবর্তী হাদিস
বিষয়: #Mother #Quran

সম্পর্কিত হাদিস

এই কিতাবের আরো হাদিস