বুলুঘ আল-মারাম — হাদিস #৩৭৯৪৭
হাদিস #৩৭৯৪৭
قال: كان رسول الله صلى الله عليه وسلم يدعو بهذا الدعاء: اللهم يسّر لي ديني الذي هو عوني في كل أمر، ويسّر لي أمري الدنيوي الذي هو رزقي، ويسّر لي آخرتي التي هي مآلي، وزد في حياتي من كل خير، واجعل الموت فرجاً لي من كل شر. [1672]
তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এ দু'আ বলতেন হে আল্লাহ আমার দ্বীন যা সকল ব্যাপারে আমার জন্য রক্ষা কবজ সে দ্বীনকে আমার জন্য দুরন্ত করে দাও, আমার পার্থিব বিষয় যা আমার জীবিকার আধার সে বিষয়টিকেও ঠিক করে দাও । আমার আখিরাত (পাকালের জীবন) যা আমার জন্য সর্বশেষ অবস্থানক্ষেত্র তা দুরন্ত (সহজ) করে দাও। প্রত্যেক কল্যাণময় ব্যাপারে আমার জীবনে আধিক্য দান কর আর মৃত্যুকে যাবতীয় অকল্যাণ হতে আমার জন্য স্বস্তিতে পরিণত কর। [১৬৭২]
বর্ণনাকারী
আবু হুরায়রা (রাঃ)
উৎস
বুলুঘ আল-মারাম # ১৬/১৫৬৫
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় ১৬: অধ্যায় ১৬